1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি: সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠী পরিচালক সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান, এফডিসির জনপ্রিয় অভিনেতা আব্দুর রউফ, গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালে পুরাতন শিল্পকলা অডিটরিয়ামটি ভেঙ্গে ফেলার পর থেকে সাংস্কৃতিক চর্চার জায়গা না থাকায় স্থানীয় কৃতি শিল্পীরা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারছে না। ফলে ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন। আগামী ৩ মাসের মধ্যে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারলিপি জমা দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট