1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টাঙ্গাইলের মির্জাপুর থেকে বিয়ের দাবিতে প্রেমিকা তানোরে, প্রেমিক পলাতক  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

টাঙ্গাইলের মির্জাপুর থেকে বিয়ের দাবিতে প্রেমিকা তানোরে, প্রেমিক পলাতক 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন: এবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে বিয়ের দাবিতে তানোরে এক তরুণী প্রেমিকার অনশন। তবে বাড়িতে দেখা পাননি প্রেমিক হৃদয়ের। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে তানোর পৌর এলাকার ধানতৈর গ্রামে।

ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধানতৈর গ্রামের আবু বক্কর আলীর পুত্র হৃদয় (২৪) নামের যুবকের সাথে প্রায় দু‍‍`বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের জনৈক তরুণীর। এ দু‍‍`বছরের মধ্যে প্রেমিক হৃদয় বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমিকার কাছে থেকে প্রায় ৫লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু প্রেমিকাকে বিয়ে না করে সবরকম যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক হৃদয়। যার জন্য বাধ্য হয়ে প্রেমিক হৃদয়ের বাড়িতে আসতে বাধ্য হয়েছে প্রেমিকা।

এদিকে প্রেমিকের বাড়িতে এসে জানতে পারেন প্রেমিক হৃদয় তিন দিন আগে আরেকজন প্রেমিকাকে বিয়ে করে ঢাকা পাড়ি জমিয়েছেন।  ধানতৈর গ্রামের বেশকিছু মানুষ জানান, তিনদিন আগে ঢাকা থেকে এক তরুণী এসে হৃদয়ের বাড়িতে বিয়ের দাবিতে উঠেন। এতে করে গ্রামের লোকজন তাদের বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের তিন দিন না যেতেই আবারো হৃদয়ের বাড়িতে আরেকজন তরুণী বিয়ের দাবিতে এসেছে।  কিন্তু হৃদয় ও তার পরিবারের লোকজন ঢাকা চলে গেছে। সেই জন্য বিয়ের দাবিতে আসা তরুণী কে আইনগত ব্যবস্থা গ্রহণ নিতে পরামর্শ দিয়ে পাঠানো হয়েছে।

বিয়ের দাবিতে আসা তরুণী জানান, হৃদয়ের বিয়ে হলেও তিনি তাকে বিয়ে করে সংসার বাঁধতে চান। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মিজানুর রহমান জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট