1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎

জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………….

৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রাজশাহী সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আউটডোর চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ প্রদান, বিনামূল্যে প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার ক্যাম্পেইনের ৬ষ্ঠ দিনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

 

এ সময় সময় ডা: অর্ণা জামান সাধারণ রোগী ও এলাকাবাসীদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং  একই সাথে হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। রাজশাহী মেডিকেলের চাপ কমাতে রাজশাহী সিটি হাসপাতাল ভবিষ্যতে বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ইনচার্জ ডা: তারিকুল ইসলাম বনি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ও রামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিটি হাসপাতালের মেডিকেল অফিসার (জরুরি) ডা: তামান্না বাসার, মেডিকেল অফিসার ডা: মোসা: আমিনা ফেরদৌস, ডা:সাদিয়া রেজভি, ডা: খন্দকার উম্মুল খায়ের ফাতিমা, মেডিকেল টেকনোলজিস্ট মো: নজরুল ইসলাম, ফার্মাসিস্ট লিটন কুমার সাহা সহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট