1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাটমোহরের ফৈলজানায় আগুনে পুড়েছে রান্না ঘর, ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাটমোহরের ফৈলজানায় আগুনে পুড়েছে রান্না ঘর, ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাটমোহর উপজেলা প্রতিনিধি,পাবনা : পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন এক নং ওয়ার্ডের কচুগাড়ী দক্ষিণপাড়া প্রয়াত জাবেদ আলী প্রামানিকের পুত্র মোঃ নজরুল ইসলাম এর বাড়ীতে শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) বিকেল সাড়ে চারটার দিকে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত দেখে বাড়ীর মহিলা চিল্লা পাল্লা করতে থাকে। চিল্লাচিল্লি শুনে মাঠ থেকে, বিভিন্ন বাড়ী, চা-ষ্টল থেকে লোকজন ছুটে এগিয়ে আসে আগুন নিভানোর জন্য। উপস্থিত আগুনের ফুলকি লেলিহান শিখা দেখে লোকজন ভীত  হয়ে পড়ে ও আগুন নেভানোর আপ্রান চেষ্টা করে এক পর্যায়ে আগুন নেভাতে সক্ষম হয়।

মোঃ নজরুল ইসলাম এর মেঝো ছেলে মোঃ আরিফুল ইসলাম আরিফ এর রান্না ঘরে হঠাৎ করে বিকেলে আগুন লেগে যায়। রান্নাঘর পুড়ে সয়লাব হয়ে যায়। তিনটি (আবাসিক ঘর) টিনশেড ঘর ধান পাট রসুন মালামালসহ ব্যাপক (আনুমানিক দুই লক্ষাধিক টাকার)ক্ষয়ক্ষতি হয়েছে। আবাসিক ঘরে রক্ষিত ত্রিশ মন পাট অর্ধেক অংশ পুড়ে গেছে। ঘরের টিনসেড বেড়া কেটে উপস্থিত জনগন মালামাল ঘর থেকে বের করে। উপস্থিত জনতার আপ্রাণ প্রচেষ্টার ফলে প্রায় ঘন্টা খানেক সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কোন প্রান হানি ঘটেনি আল্লাহর রহমতে।

সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সাক্ষাৎ করেন ও শান্ত্বনা প্রদান করেন। সরকারি পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আশু ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। পরিবেশ মানবাধিকার সংগঠন, গ্রিনপিস বাংলা, পাবনা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামানান আকাশ, ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, ভিকটিম মোঃ আরিফুল ইসলাম আরিফ এর ঘর পুড়ে যাওয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। আরো দুঃখ প্রকাশ করে বিবৃতি দান করেছেন অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা (পাবনা জজ কোর্ট), মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আসাদুজ্জামান, ব্যাংক এশিয়া ফৈলজানা শাখার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম, বিশিষ্ট কবি ও সাংবাদিক এস এম এরশাদ আলম মনি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুর রহমান হাসিব, বিশিষ্ট ব্যবসায়ী এ আর রেজাউল করিম নয়ন(এআর ট্যূর এন্ড ট্রাভেলস), সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন!#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট