1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাটমোহরে(পাবনা)বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আলোচনা সভা  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ

চাটমোহরে(পাবনা)বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আলোচনা সভা 

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাটমোহর উপজেলা (পাবনা) প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ফৈলজানা বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফৈলজানা ইউনিয়ন শাখা,চাটমোহর, পাবনার বার্ষিক সভা ও ভ্রমণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার (২১শে ডিসেম্বর২০২৪) সকাল সাড়ে এগারো’টার সময়।

ফৈলজানা কেমিস্ট ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ মনসুর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফৈলজানা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব ও বার্ষিক সফরের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রী বিজন কুমার সাহা, কবি ডাঃ হযরত আলী খান, মাওঃ মোঃ আব্দুর রশিদ সরকার, ডাঃ হাফিজুর রহমান, মোঃ কামরুল হাসান মাস্টার, আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, সুজাউদ্দিন আহমেদ,ডাঃ অসীম সরকার, আলমগীর হোসেন, ডাঃ মোঃ আমিরুল ইসলাম রিপন, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। আলোচনা সভা পরিচালনা করেন বিসিডিএস ফৈলজানা ইউনিয়ন শাখা,চাটমোহর, পাবনার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুস সবুর স্বপন।

সভায় আগামী বছর ফেব্রুয়ারী মাসে কক্সবাজার, সেন্টমার্টিন ভ্রমণের সিদ্ধান্ত গৃহীত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট