1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

চাঁপাই গ্রামীণ পাবসস’র ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাকেরুল সম্পাদক বাসির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুরে সমিতির কার্যালয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণ চলে বেলা ৩টা পর্যন্ত। নির্বাচনে ৪৬১ ভোট পেয়ে সভাপতি পদে ছাতা প্রতীক নির্বাচিত হয়েছেন মো. জাকেরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম মিয়া ভোট পেয়েছেন ১৭৫ ভোট। সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকে ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আজিজুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল হক আরিফ ভোট পেয়েছেন ১৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. বাসির আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রাফেজ আলী ভোট পেয়েছেন ১৪৩ ভোট।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মো. এনামুল হক (মাথাল প্রতিক) ৪৭৯ ভোট, মো. ইসমাইল হক (ফুটবল প্রতিক) ৪৭৪ ভোট, মো. আবুল কালাম ভিকু (আনারস প্রতিক) ৪৬৮ ভোট, মো. জলিলুর রহমান (টিউবয়েল প্রতিক) ৪৬২ ভোট, মো. হুমায়ন কবির (গরুর গাড়ি প্রতিক) ৪৪৭ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সদস্য মোসা. মনিরা বেগম, মোসা.সাহেদা বেগম, মোসা. সাগরী বেগম ও মোসা। মর্জিনা বেগম।

ভোট গণনা শেষে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মো. আরিফুল ইসলাম।

উল্লেখ্য, সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে দুইটি প্যানেলে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রিজাইডিং অফিসার মো. জহরুল হক জনি জানান, চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার ৭৮১ জন। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিলো ভালো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট