1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ বিভিষণ সীমান্তে ১৭ জন বাংলাদেশী কে পুশ ইন বিএসএফ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ বিভিষণ সীমান্তে ১৭ জন বাংলাদেশী কে পুশ ইন বিএসএফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। (মঙ্গলবার ২৭ মে) সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে ভারতের ওপারের চিলারদাড়া এলাকা দিয়ে ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। বিজিবির মাধ্যমে আটক হওয়া এসব নারী-পুরুষ ও শিশুদের গোমস্তাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশইনের শিকার নাগরিকেরা সবাই বাংলাদেশি। ১০ থেকে ১২ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করত তারা। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।  আটক ব্যক্তিদের কাছে জাতীয় পরিচয়পত্র দেখা গোল বাংলাদেশি।

এবিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, বিএসএফ সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা এখন থানা হেফাজতে আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট