1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি. চাঁপাইনবাবগঞ্জ………………….

শিক্ষা ভবন, ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ । গত ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সরকারি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২০/২৫ জন সহকারী শিক্ষকদের ওপর হামলা চালান সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান, সাইমুম ইসলাম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্স হাসদা, সহকারী শিক্ষক আশফিকা তাহসিন বেবি প্রমুখ।

মানববন্ধনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে চাকরি বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করার জন্য দাবি জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট