1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এইচ.এম.সারওয়ার রফিক, শিবগঞ্জ থেকে………………………………………

শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত গৃহবধু শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপমোবারকপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী রুমিয়ারা বেগম(৩০)। তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

সরেজমিনে হাসপাতালে এ প্রতিবেদককে রুমিয়ারা বেগম জানান, গত রবিবার সন্ধ্যার পর একই গ্রামে অসুস্থ মায়ের সেবা করার জন্য মায়ের বাড়ি যাবার সময় আফাজুল হকের বাড়ির সামনে পৌঁছা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা আফাজুল হকের ছেলে আশিক(২২) ও তার ভাই মফিজুল হক(৩৫) তার আরেক ভাই ও আফাজুল ইসলামের স্ত্রী পরী বেগম( ৩৫) আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে লাথ কিল ঘুষি ও চাকু মেরে আমার দেহকে ক্ষত বিক্ষত করে এবং আমার পরনের কাপড় ছিঁড়ে আমাকে বিবস্ত্র করে। এ সময় তারা আমার শ্লীতাহানী ঘটার চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের মানুষ আসলে তারা পালিয়ে যায় ও লোকজন আমাকে উদ্ধার করে। পরে আমার আত্মীয়রা আমাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

আহত গৃহবধুর ভাই একরামুল হক জানান , ব্যবসা সংক্রান্ত টাকা পয়সার লেনদেনের জের ধরে তারা আমার বোনের ওপর অতর্কিত হামলা করে আহত করেছে এবং শ্লীতাহানী ঘটার চেষ্টা করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট