1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার 

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ সদরে ওদুদ পার্কের পেছনের একটি জংগল থেকে ১৭ টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।  আজ শনিবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।

বিজিবি অধিনায়ক জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু দুষ্কৃতিকারী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে এসব ককটেল মজুত করেছে। এমন তথ‍্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল দক্ষিণ শহর এলাকার ওদুদ পার্কের পেছনের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময়  জংগলের ভেতর একটি  প্লাস্টিকের ব‍্যাগ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বিষ্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব‍্যাগটি খোলার পর একটি প্লাষ্টিকের বালতির মধ‍‍্য থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়  উদ্ধারকৃত ককটেলগুলো সদর মডেল থানায় জমা দেয়া হয়েছে।  এদিকে সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান এ বিষয়ে  প্রয়োজনীয় আইনানুগ ব‍্যবস্হা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট