1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ভেজাল সার ও কীটনাশক কারবারীরা সক্রিয়, অসহায় কৃষক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল সার ও কীটনাশক কারবারীরা সক্রিয়, অসহায় কৃষক

  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………………….

কৃষি সমৃদ্ধ দেশ বাংলাদেশ আর এই কৃষি ও অসহায় কৃষককে নিয়ে চলছে যত প্রতারণার ফাঁদ। আমন মৌসুমকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ভেজাল সার, কীটনাশক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে।

জেলার প্রান্তিক হাট বাজারগুলোতে চলছে অসাধু এ কারবার। নাম সর্বস্ব কোম্পানির সার কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করে কোন ফল না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে অসাধু এ কারবার রোধে জোর অভিযান চালানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার আমলাইন এলাকার কৃষক হান্নান হোসেন বলেন, এবার ৭ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। লাগানো ধানের জমিতে আগাছা দমনের জন্য বাজার থেকে কীটনাশক কিনে প্রয়োগ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তার।

নজরকাড়া মোড়কে নাম সর্বস্ব কোম্পানির কীটনাশক ও সার কিনে জমিতে একাধিকবার প্রয়োগে হান্নানের মতো অনেক কৃষকই প্রতারিত হচ্ছেন। হান্নান বলেন, সার দিলে কোনো কাজ হচ্ছে না। জমিতে সার দেয়ার পর দুই-চার দিন কাজ করছে বলে মনে হলেও সেটা স্থায়ীভাবে কাজে লাগছে না। ভাল মানের ঔষধ পাবো মনে করে পাশের গ্রামের একজন ডিলারের কাছে কীটনাশক কিনলে সে ডিলার আমাকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দেন।

বাড়িতে এসে আমার ছেলে বুঝতে পারেন মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দেয়া হয়েছে। আমি অশিক্ষিত কৃষক কোথায় ভালো কীটনাশক পাব বুঝে উঠতে পারছিনা। অন্য এক কৃষক বলেন, সব ওষুধ দুই নম্বর। এক নম্বর ওষুধ একটাও নেই।

এদিকে এক বিক্রেতা বলেন, আমরা কোম্পানির কাছ থেকে কিনে এনে বিক্রি করছি। নিজেরা তো আর তৈরি করছি না। মৌসুমকে টার্গেট করে তৃণমূল পর্যায়ে মোড়ে মোড়ে গড়ে উঠেছে সার কীটনাশক কেনা বেচার কারবার। ব্যবসায়ীরা বলছেন, মানহীন সার, কীটনাশকে কাজ না হওয়ায় তারাও বেকায়দায় পড়ছেন। কৃষি উপকরণের দামের তুলনায় উৎপাদিত পণ্যের দাম নিয়ে কৃষকের রয়েছে দুশ্চিন্তা। এ অবস্থায় প্রতারণা রোধে কঠোর নজরদারি ও শক্ত পদক্ষেপ নেয়ার দাবি জনপ্রতিনিধি ও পরিবেশবিদদের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন (অপু) বলেন, মোড়ক দেখে আকৃষ্ট হয়ে কৃষকরা এসব কীটনাশক ক্রয় করেন। অনেক সময় এগুলো কাজ করে না বলে তারা অভিযোগ করেন। পরিবেশবিদ চন্দন কুমার দেব বলেন, এসব কীটনাশক ব্যবহারে অনেক ঝুঁকি রয়েছে। বিষয়গুলো প্রশাসনের নজরে আনা উচিত। চলতি আমন মৌসুমে জেলায় ৫৩,৯৩৫ হাজার হেক্টর জমিতে ধান চাষের জন্য ২০ হাজার মেট্রিক টন সার ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট