1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের পাশে স্বাস্থ্য বিভাগ‌, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, চাঁপাইনবাবগঞ্জ। ২০ আগস্ট সকালে ভয়াল পদ্মা নদী পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমনের নেতৃত্বে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দলটি নারায়নপুরে পৌঁছান। দীর্ঘ দুই ঘণ্টার নৌযাত্রা শেষে তারা মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান এবং দিনব্যাপী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন জানান, “প্রান্তিক জনগোষ্ঠী ও বন্যায় পানিবন্দি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ সকল স্বাস্থ্যকর্মী স্বতঃস্ফূর্তভাবে এ দায়িত্ব পালন করছেন।Open photo

তিনি আরো জানান, গত ১৮ আগস্ট সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের প্রায় ১ হাজার ৭০০ বন্যাকবলিত পানিবন্দি মানুষকেও চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ডা. সুমন আশ্বস্ত করে বলেন, “যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী ও সিএইচসিপিরা নিরলসভাবে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।” চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে শিক্ষা প্রদান করেন সিএইচসিপিরা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিগগিরই আবারও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট