1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে '২২ পালিত , শ্রেষ্ঠ অফিসার সাইফুল ইসলাম - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ‘২২ পালিত , শ্রেষ্ঠ অফিসার সাইফুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেলা প্রতিনিধি………………………………………………………….

সারাদেশে বাংলাদেশ পুলিশ জনগনের দাঁড়গোড়ায় তাঁদের সেবা পৌছেদিতে কমিউনিটি পুলিশিং গঠন করে। গঠনের পর পরেই ব্যপক প্রসংশিত হয় বাংলাদেশ পুলিশ। যে লক্ষ্য নিয়ে কমিউনিটি পুলিশিং গঠন করা হয় তাঁর সুফল পেতে বেশি দেরি হয়নি । কমিউনিটি পুলিশিং – যার প্রতিপাদ্য হচ্ছে শান্তি-শৃঙ্খলা সর্বত্র, এই মুলমন্ত্র কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশ ব্যাপী কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে।

 

২৯ অক্টোবর ২২ ইং তারিখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সমনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা শহরটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।। পরবর্তীতে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপস্তিত হয়ে জেলা প্রশাসক বেলুন ও পায়রা উড়িয়ে পুলিশিং ডে ২২ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে আলোচনা সভাতে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন তিনি। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম ফজল ই-খুদা।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটি পুলিশং ২০২২- উপলক্ষে শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এস আই সাইফুল ইসলাম ও জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন কে সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটির পুলিশিং এর সদস্য সচিব ও নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোনিম উদ দৌলা, জেলা আ. লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী।

 

বিশেষ অতিথিদের মধ্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান । এছাড়াও অনুষ্ঠান স্থলে উপস্তিত ছিলেন সদর মমডেল থানার তদন্ত (ওসি) মাহফুজুল হক চৌধুরী পিপিএম ও অন্যন্য পুলিশ কর্মকর্তারা । ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিরা ও উপস্তিত ছিলেন । এক পর্যায়ে ঘোষণা করা হয় কমিউনিটি পুলিশিং ডে ২০২২-এর শ্রেষ্ট অফিসারের নাম । এবার কমিউনিটি পুলিশিং ডে’তে বেস্ট অফিসার নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম । ভালো কাজের জন্য জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন এস আই সাইফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং সাটিফিকেট প্রদান করা হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট