1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শিবগঞ্জে সুজনের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি……………………………………..

সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচিত করা হয়। অধ্যাপক মো: আকবর আলী কে সভাপতি ও এ কে এস রোকন কে সম্পাদক করে সুজনের শিবগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। শনিবার(১৪ অক্টোবর) সকাল ১০টায় কেয়া শপিং সেন্টারের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সরাসরি কন্ঠভোটে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আমিনুল হক সোনা, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাঈদ খোকন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক নাদিম হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাহিনুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো: জিহাদ আলী, শিক্ষা ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আজিজা কাউসার, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন শওকত, তথ্য বিষয়ক সম্পাদক মো: রায়হান আলী এবং ধর্ম বিষয়ক সম্পাদক রিপন আলী সহ ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচিত করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন মো: আকবর আলী। এরপর প্রয়াত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির নির্বাহী সদস্য ও শিবগঞ্জ উপজেলা কমিটির সম্পাদক এ কে এস রোকন। সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্ম পরিধি এবং সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন, আমিনুল হক সোনা। এস এম মহিউদ্দিনের উপস্থাপনায় সাধারন সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাহিদুল ইসলামসহ উপস্থিত সদস্যগণ। পরে উপস্থিত সদস্যদের সরাসরি কন্ঠভোটে নির্বাচিত নতুন কমিটি ঘোষনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট