1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিরুল ইসলাম,  গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)…………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে রহনপুর স্টেশন থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে মাথা কাটা এক যুবকের লাশ কলেজ মোড় রেল লাইনের উপরে পড়েছিল। মৃত্যু ব্যক্তির ১০ ফিট দূরে একটি মোবাইল ফোন পড়ে ছিল পরে স্থানীয়রা গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এই খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। এই ঘটনায় আমনুরা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরে ঘটস্থালে রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে  মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে ময়নাতন্ত্রের জন্য  পাঠানো হয়েছে।

 

তার পরিবার স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের অকপটে কখন কোথায় সে চলে যেতো। মাঝে মধ্যে  সে এমন করতো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট