1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মহাইমিনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস।

 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। এছাড়া আরো উপস্থিত ছিলেন দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মহিলালীগ নেত্রী রঞ্জনা রানী, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার আয়শা খাতুন, ব্র্যাক এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান,ম্যানেজার আব্দুস সালাম, হেল্প অফিসার নিলুফা খাতুন,শিল্পী মুর্মু। শোভাযাত্রা ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী ও আইবিপি প্রোগ্রামের কর্মকর্তাগণ, ডাসকো ফাউন্ডেশনের রিভাইব ও টেকসই প্রকল্পের কর্মকর্তাগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট