1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেখ কামালের ৭৪তম জম্মবার্ষিকী  পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন।

 

শনিবার (৫ আগস্ট) সকাল সারে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে তার প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,পরে ১ মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে চারা গাছ রোপণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, এসময় উপস্থিত ছিলেন,  সহকারি কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল)  রাকিবুল ইসলাম শামীম, রহনপুর প্যানেল মেয়র মোসাঃ পারভীন খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের  ছাত/ছাত্রী প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট