1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৬ নং বোয়ালিয়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শামিউল আলম (শ্যামল)  এর সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

 

উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোহাঃ মুনসুর রহমান। উক্ত বাজেট অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হাই (বাবলু), ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ গোলাম কিবরিয়া, বোয়ালিয়া শেখ রাসেল সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক বেনজির আহমেদ ও সেলিম রেজা প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে ২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা আয় এবং ২ কোটি ২৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকার ব্যয় দেখিয়ে ৬ নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাঃ মুনসুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট