1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত আহত ১ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত আহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………..

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন কৃষক’ নিহত ও আরো একজন আহত হয়েছে। নিহত কৃষক হলো শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন(২৪) ও ও আহত জাহির উদ্দিন(৫৮) নিজেই।

 

প্রত্যক্ষ দর্শী ও নিহত ও আহতদের আত্মীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে আলিম উদ্দিন ও তার পিতা জাহির উদ্দিন মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফিরার পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সরাসরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলিম উদ্দিন নিহত হয়। এসময় তার পিতা জাহির উদ্দিন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই ইন্দ্রনাথ জানান ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশের ব্যাপারে কোন অভিযোগ না পাওয়ায় কোন সিদ্ধান্ত হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট