1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র ভোলাহাটে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জ’র ভোলাহাটে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

#ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………..

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপি আয়োজিত ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনকে বেগবান এবং আগামীতে কেন্দ্রীয় কর্মসূচীগুলো বাস্তবায়নের লক্ষে করণীয় বিষয়ে ভোলাহাট উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের সাথে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ সোমবার বেলা ৩টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে (আম ফাউন্ডেশন সংলগ্ন-আব্দুল মার্কেট) অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল মতিন, জেলা বিএনপি’র সদস্য ও গোমস্তাপুর সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম।

 

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, উপজেলা বিএনপি’র সদস্য ও সাবেক যুবদল প্রতিষ্ঠাতা সভাপতি খিজির হায়াত মোল্লা, উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান বাবুুুুল, মোস্তাকিম আলী, হায়দার আলী বিশ্বাস, আব্দুল মোত্তালেব, উপজেলা ছাত্রদল নেতা বি.এম. রুবেল আহমেদ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট