1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদাবাজি-লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই: মুজিবুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
এই দেশ থেকে চাঁদাবাজি জবরদখল ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন,গত দেড় দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এ দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন। তার নীতিই ছিল,আমার ভোট আমি দেব,তোমার ভোটও আমি দেব। তবে আজ মানুষ সেই একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় জনগণ আর বন্দি হতে চায় না। তিনি বলেন,দেশ থেকে যদি চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি ও অনিয়মের রাজনীতি বন্ধ করতে হয়, তবে পিআর পদ্ধতিতেই নির্বাচন হওয়া অতীজরুরি। এ পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।

তিনি আরও বলেন,ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন-সুন্নাহর বিধান বাস্তবায়নই মানুষের প্রকৃত মুক্তির পথ। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের , কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী-২ (সদর) আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি এবং রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট