1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চলে গেলেন সাদা মনের মানুষ সমেস ডাক্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ

চলে গেলেন সাদা মনের মানুষ সমেস ডাক্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ‘সরের হাট কল্যাণী শিশু সদন’ ও মমতাজ আজিজ বৃদ্ধাশ্রম এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদা মনের মানুষ সামসুদ্দিন সমেস ডাক্তার শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি উপজেলার সরেরহাট গ্রামে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, দুই ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন ।

জানা যায,১৯৭১ সালে রনাঙ্গন থেকে ফিরে, সতীর্থ যোদ্ধা প্রতিবেশী বন্ধুদের ফিরে না আসা এতিম সন্তানদের মুখের দিকে চেয়ে মানবিক বোধে উজ্জীবিত হয়েই কাঁধে তুলে নেন এতিমদের দ্বায়িত্ব । তাদের খাওয়া পরা,চিকিৎসাসহ পূর্ণবাসনের বিষয়টি দিন দিন বড় হতে থাকে। বেসরকারি একটি এনজিও প্রথমদিকে সহযোগিতা করলেও পরে তা বন্ধ হয়ে যায়।

১৯৮৪ সালে স্ত্রী মেহেরুন্নেছাকে বুঝিয়ে তাকে দেওয়া মহরনা স্বত্ব দিয়ে ১২শতাংশ জমি কিনে যুদ্ধে শহীদ মুক্তি যোদ্ধাদের সন্তানদের নিয়ে রাজশাহী শহর থেকে ৪৮ কিলোমিটার পূর্বে প্দ্মা নদীর তীর ঘেঁষে সরেরহাট গ্রামে ডা. শামসুদ্দিন সরকার গড়ে তুলেন একটি এতিম খানা। সে সময় এতিমদের সংখ্যা ছিল ৫৬ জন। ’৮৪ সালে যাত্রা শুরু ১০ বছর পর “সরেরহাট কল্যানি শিশু সদন” নামে প্রতিষ্ঠিত এতিম খানার রেজিষ্ট্রেশন পাওয়া যায়।

২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয় ‘মমতাজ-আজিজ’ বৃদ্ধাশ্রম। সেখানে ঠাই পেয়েছে এতিম ও সুবিধা বঞ্চিত ১২৩জন শিশু এবং ৪৪জন বয়োবৃদ্ধ। জীবনের শেষ দিন পর্যন্ত বাবার স্নেহ-ভালবাসায় বুক দিয়ে আগলে রেখেছিলেন তাদের। সাদা মনের মানুষ হিসাবে পদক পেয়েছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান সমেশ ডাক্তার। পেশায় ছিলেন পল্লী চিকিৎসক।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান,বাদ মাগরিব নিজ এলাকায় প্রথম ও বাঘা শাহী মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্টান, এনজিও প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দ । #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট