1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ আগামীকাল ১ল এপ্রিল বুধবার থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক চরমোনাই ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিল বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাইর ময়দানে শুরু হতে যাচ্ছে তাসাউফ ও সমাজশুদ্ধির দেশব্যাপী বিস্তৃত সংগঠিত চিশতিয়া – সাবরিয়া তরিকার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল। গত শতাব্দীর ৩০ এর দশকের শুরুতে সূচনা করা এই ঐতিহ্যবাহী মাহফিল প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়। তবে এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে চৈত্র মাসে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার জোহরের নামাজের পরে বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-র উদ্ভোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তিনদিন ব্যাপী মাহফিলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী ও সমাপনী বয়ানসহ মোট ৫ টি বয়ান পেশ করেন পীর সাহেব চরমোনাই। ঝের তিনটি বয়ান পেশ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বয়ান করেন।

চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কর্তৃক আয়োজিত মাহফিলের ব্যবস্থাপনায় থাকে বাংলাদেশ মুজাহিদ কমিটি। গত শতাব্দির ৩০ এর দশকে মাহফিলের সূচনা হয়। কালক্রমে এই মাহফিল ও এই আধ্যাত্মিকধারা দেশের প্রধানতম আধ্যাত্মিকধারায় পরিনত হয়। এই ধারারই প্রধান মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রাহিমাহুল্লাহ ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে প্রত্যক্ষ রাজনৈতিক কার্যক্রম শুরু করেন যা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত। বাংলাদেশের আধ্যাত্মিকতা ও রাজনীতিতে এই মাহফিল ও ধারার শক্তিশালী অবস্থান রয়েছে। মাহফিলে আগত মুসল্লিদের থাকার জন্য চারটি সুবিশাল মাঠ প্রস্তত করা হয়েছে। আলো ও শব্দযন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। অজু, গোছল ও ইস্তেঞ্জার জন্য পর্যাপ্ত আয়োজন করা হয়েছে। সেবা ও শৃংখলার জন্য সহস্রাধিক স্বেচ্ছাসেবক থাকবেন। চিকিৎসার জন্য একশত শয্যার হাসপাতাল রয়েছে যেখানে দেশের শীর্ষ চিকিৎসকগণ সার্বক্ষণিক জরুরী সেবা প্রদান করবেন। দুইটি ওয়াটার এম্বুলেন্সসহ ৫ টি এম্বুলেন্স থাকবে রোগীদের জরুরী স্থানান্তরের জন্য। নিরাপত্তার জন্য পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। ফায়ার সার্ভিসের একটি দল সদাপ্রস্তত অবস্থায় থাকবে।

আগামী ৪ এপ্রিল শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। খু্লনার ধর্মপ্রান মুসলিম ভাইদেরকে মাহফিলে অংশ গ্রহন করার আহবান জানিয়েন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি- মাওলানা আব্দুল্লাহ ইমরান সহ সভাপতি – হাফেজ আসাদুল্লাহ গালিব ,মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার,জয়েন্ট সেক্রেটারি আল: মোঃ শফিকুল ইসলাম,মাওঃ হারুনুর রশিদ , মোঃ মুহিব্বুল্লাহ হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম ,মুফতি এনামুল হাসান সাঈদ , মাস্টার জাফর সাদেক,মুফতি আজিজুর রহমান সোহেল ,মাওঃ আসাদুল্লাহ হামিদী,মাওঃ মাহবুবুল আলম ,মোঃ নুরুল হুদা সাজু ,মোঃ লিয়াকত আলী ,মোঃ ইউসুফ আলী আল: মোঃ আবু দউদ ,মোঃ আবু রায়হান মাওলানা মোঃ ওমর আলী,মাওঃ আব্দুল্ মালেক মুফতি ফয়জুল্লাহ,মাওঃ আহমাদ আলী, হাফেজ মোহাঃ কারিমুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম ,মোঃ ওলিয়ার রহমান আলী ,মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট