1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ সমন্বিত উন্নয়নে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে বড় পরিবর্তনের আশ্বাস এমপি ফজলুল হক মিলনের কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা খুলনায় একাধিক মামলার আসামি তেরোখাদার আ’লীগ নেতা ফরিদ মোল্লা গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: মাদক ও কিশোর অপরাধ দমনে কমিশনারের নির্দেশ অবৈধ দখল মুক্ত করে খাল-বিল সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ হেলালের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইয়াবাসহ কারবারি আটক, মামলা দায়ের ভুলবশত ভারতে গিয়ে আটক বাঘার ৫ বাংলাদেশি, ফেরাতে সহকারী হাইকমিশনারের শরণাপন্ন এমপি চাঁদ

গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ফজলার রহমান, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজার এলাকার মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, তাওহিদ রিক্সাভ্যান যোগে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় তুষ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। এদিকে একইদিনে সন্ধ্যা নাগাদ ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ির দক্ষিণ বন্দর নামক স্থানে বিআরটিসি বাস উলটে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট