1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ নিখোঁজের একদিনপর সাংবাদিক তপুর ছেলের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী,  জেলা গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে সাংবাদিক মোঃ তপুর শেখের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ মে) বিকালে উপজেলার দাড়িয়ারকুল নদীর পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। গত শনিবার (১১ মে) নিখোঁজ হয় আরমান। নিহত ইজিবাইক চালক আরমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মুন্সিরচর গ্রামের সাংবাদিক তপু শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত শনিবার (১১মে) সকালে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। ঐ দিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয়। তারপর থেকে পরিবারের কেউ আরমানের সাথে যোগাযোগ করতে পারেনি। এরপর গতকাল রবিবার বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে লাশটি দেখে থানায় খবর দেন। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, মৃত ইজিবাইক চালকের মাথায় ও থুতনির নিচে ধরালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি এখনো নিখোঁজ রয়েছে। এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট