1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদে তিনদিন ব্যপী কর মেলার আয়োজন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত

গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদে তিনদিন ব্যপী কর মেলার আয়োজন

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার………………………………………………….

গোপালগঞ্জে ৩দিন ব্যপী কর মেলার আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুলের আয়োজনে তিনদিন ব্যপি এ মেলার শুভ উদ্ভোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব মুহম্মদ ইব্রাহিম।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খাঁন, সদর উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ মহাসিন উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সহকারী ভূমি কর্মকর্তা শাম্মি কায়সার ও গোবরা ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শফিকুর রহমান টুটুল ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা আশা করছেন ৩দিন ব্যপী আয়োজিত এ মেলা চলাকালিন কমপক্ষে ৬ থেকে ৭ লাখ টাকা কর আদায় হবে। এই তিন দিনে যারা কর দিবেন তাদের দশ থেকে পনেরো পার্সন্টের ছাড় দেওয়া হবে বলেও জানান তারা ।

গোবরা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল ইউনিয়ন বাসীকে কর দিতে আগ্রহী করার লক্ষ্যে পাঁচশত সাধারন মানুষের মাঝে “ সবাই মিলে দেব কর উন্নয়ন হবে তর তর” স্লোগান লিখিত গেন্জি প্রদান করেন। তিনি বলেন, গোবরা ইউনিয়নবাসী তাদের কাছে সরকারের পাওনা কর সম্পূর্ন রুপে পরিষদ করতে বদ্ধপরিকর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট