1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ী থানার অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

গোদাগাড়ী থানার অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিমুল হোসেন (৩৭)। তিনি গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমিন এর সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্সসহ ভোর রাত ৩টা ২০ মিনিটে অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিয়াড়মানিকচক গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে দুইজন মাদক কারবারি। পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় মোঃ নাজিমুল হোসেন ধরা পড়লেও, তার সহযোগী মোঃ জয়নাল কৌশলে পালিয়ে যান। পরে নাজিমুল হোসেনের ঘরের খাটের তোশকের নিচ থেকে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি জয়নালকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট