1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীর ভুবনপাড়ায় জমজমাট জুয়ার আসর, প্রতিরাতে লাখ লাখ টাকার লেনদেন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার রাজশাহী কাটাখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি: আলিফ ট্রেডার্সকে জরিমানা পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ সমন্বিত উন্নয়নে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে বড় পরিবর্তনের আশ্বাস এমপি ফজলুল হক মিলনের কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা খুলনায় একাধিক মামলার আসামি তেরোখাদার আ’লীগ নেতা ফরিদ মোল্লা গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির অপরাধ পর্যালোচনা সভা: মাদক ও কিশোর অপরাধ দমনে কমিশনারের নির্দেশ অবৈধ দখল মুক্ত করে খাল-বিল সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ হেলালের

গোদাগাড়ীর ভুবনপাড়ায় জমজমাট জুয়ার আসর, প্রতিরাতে লাখ লাখ টাকার লেনদেন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়াদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভুবনপাড়া গ্রামে প্রতিরাতেই বসছে জমজমাট জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী মহলের মদদে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের ছত্রছায়ায় এ আসর পরিচালিত হচ্ছে।

জানা যায়, প্রতিদিন রাত ৯টা থেকে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত চলে এই জুয়ার আসর। প্রতিদিনই এখানে ৩০ থেকে ৪০ লাখ টাকার লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকেও জুয়াড়িরা এসে অংশ নিচ্ছেন।

স্থানীয় একাধিক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, ভুবনপাড়া গ্রাম বর্তমানে উপজেলার মধ্যে সবচেয়ে বড় জুয়ার আসরের স্থানে পরিণত হয়েছে। বহিরাগত চোরাকারবারি ও জুয়াড়িদের আনাগোনায় এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। জুয়া খেলে নিঃস্ব হয়ে অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।

ভুবনপাড়ার কয়েকজন গ্রামবাসী জানান, নাইটগার্ড আশরাফ আলী ও জালালের সহযোগিতায় দীর্ঘদিন ধরেই এ জুয়ার আসর বসছে। মাঝে মাঝে প্রতিবাদ করলে স্থানীয়দের মারধরের শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা। বিভিন্ন দপ্তরে জানালেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে ভুক্তভোগীরা জানান।

গ্রামবাসীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “একটি গোপন অনুসন্ধান চালালেই এই জুয়ার আসরের সত্যতা মিলবে।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “এ ধরনের অভিযোগ আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট