1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

গোদাগাড়ীতে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু হয়েছে।

জানা যায়, মৃত ইয়ামিন (১৮) নিজ জমিতে পানি দিতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পিরিজপুর এলাকার মৌলবী আলিমুদ্দীন ড্রাগন বাগানে জি আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয় বাগান সেফটির জন্য। রাতে সংযোগ দেন এবং দিনের বেলা সংযোগটি টেনে রাখেন। বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া সংযোগটি দেওয়া হয়েছিল বলে স্থানীয় সুত্রে জানা যায়।১৪ অক্টোবর ( সোমবার) আনুমানিক সকাল ৮:৪০ মিনিটে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে। ইয়ামিন গোদাগাড়ী উপজেলার বোগদামারী এলাকার মোঃ আবুল কালামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইয়ামিন ভোরবেলা আলিমুদ্দীনের ড্রাগন বাগানের পাশ দিয়ে তার টমেটোর জমিতে পানি দেওয়ার জন্য যাচ্ছিলেন।এদিকে আলিমুদ্দীনের পেতে রাখা ফাঁদ তিনি খেয়াল করেননি। অবৈধ সংযোগে শরীরের স্পর্শ ঘটলেই ইয়ামিনকে ধরে ফেলে এবং ইয়ামিনের শরীরের একাংশ ঝলসে তার মৃত্যু হয়। এলাকাবাসী প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রে ফোন দিলে ইয়ামিনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ইয়ামিনের পরিবার না দাবিপত্র দিয়ে লাশ বাড়ি নিয়ে যায়।

প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত এসআই সামিউল ইসলাম জানান, ইয়ামিনের পরিবার নাদাবি পত্র দিয়ে লাশ নিয়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পল্লী বিদ্যুৎ রাজশাহী বিভাগের জিএম রমেন্দ্র জানান, আলিমুদ্দীন জিআই তার দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন না।এটা অবৈধভাবে হয়তো তিনি ব্যবহার করেছেন। আমি বিষয়টি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট