1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

গাঁজা পাচারকালে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়ে  ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবুল হাশেম : রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে যাত্রীবাহী পরিবহনে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় র্যাব-৫ এর অভিযানে সুপারভাইজারসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

্যাব-৫, সিপিএসসি ক্যাম্প রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী কোচে করে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা বহন করছে। এই তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৫ ইং তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে বেলপুকুর থানাধীন বাইপাস মোড় এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানের সময় একটি চেয়ার কোচ (রেজি নম্বর: রাজ মেট্রো-ব-০১৬৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ০১ জন সুপারভাইজার ও ০২ জন যাত্রীর কাছ থেকে ০৪ কেজি গাঁজা, ০১টি ব্যাকপ্যাক, ০৪টি মোবাইল ফোন এবং ০৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন –মোঃ ইয়াছিন আলী (২২), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-সুবর্ণপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। মোঃ আরিফ হোসেন (৪২), পিতা-মোঃ মাসুদ মিয়া, সাং-অসততোলা, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা। মোঃ কাফি (২২), পিতা-মৃত হামিদুল ইসলাম, সাং-বালাদিয়ার, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।

্যাব জানায়, ধৃতরা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা নিজেদের পেশার আড়ালে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনযোগে চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব ৫।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট