1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছেঃ তারেক রহমান কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খান: নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো

খুলনা রুপসায় মীম নামে এক যুবতীর অর্ধ গলিত লাশ উর্ধার, প্রেমিকসহ দু’ যুবক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) খুলনা………………………………….

খুলনার রূপসায় মীম(১৩) নামে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্বার করেছে পুলিশ।সে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের গোয়াল বাড়ি চর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মন্টু ফকির এর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হোসেন নামে এক যুবকের সাথে মীমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৫দিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে চলে যায়।পরবর্তীতে পরিবারের সদস্যরা মীমকে বাড়িতে ফিরিয়ে আনে। গত শনিবার সন্ধ‍্যায় বাড়ি থেকে মীম বের হয়ে আর ফিরে আসেনি।পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায় না। সোমবার(২০ জুন) সন্ধ‍্যায় পান বরজের লাশ দেখে স্থানীয় লোকজন ও থানা পুলিশকে সংবাদ দেয়।

থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।থানা পুলিশ এ ঘটনার অভিযোগে হোসেন ও রবিউল নামে ২ যুবককে আটক করে।ধোপাখোলা গ্রামের সুজন এর বরজ এর পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। রবিউল নামে এক যুবক মীমকে তার বাড়ি থেকে বের করে হোসেনের কাছে এনে দেবার কথা বলে। যা হোসেন জানায়।রবিউল গোয়ালবাড়ির চর এলাকার দ্বীন মোহাম্মাদ এর ছেলে। সে আলাইপুর খাদ‍্য গুদামের লেবার এর কাজ করে।

থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, অর্ধ গলিত অবস্থায় মিম নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত‍্যা করা হতে পারে। এবং ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না তার সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে কি না।#

সান/০২

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট