1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ দফা দাবিতে অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা থেকে…………………..

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। দিকে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনটি আজ ১৯ শে জুন রবিবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলা ১১টায় শুরু হয়।

 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপপ্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ) খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উপরেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি অর্থ হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপরেজিস্ট্রার মো. তারিকুজ্জামান, উপরেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, হাওলাদার আলমগীর হাদি, শেখ আরিফ নেওয়াজ, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মো. রফিকুল ইসলাম (বাবু), মো. মিজানুর রহমান, মিয়া মুহাম্মদ সালাউদ্দিন, সহকারী পরিচালক বিমান সাহা সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।

 

মানববন্ধনে অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর প্রেরিত ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।#

সান /২০

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট