1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজনে শরতের পিঠা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৫ সেপ্টেম্বর বুধবার “শরতের আকাশ গায় মুক্তির গান, পিঠার স্বাদে জাগে ঐতিহ্যের প্রাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২১ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ‘শরৎ সঞ্চার ১৪৩১’ শিরোনামে এ উৎসবের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমরা নতুন এক বাংলাদেশকে পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যে উদ্যম রয়েছে, তা সবসময় পজিটিভ রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে। কারণ সংস্কৃতি জাতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অনন্য বৈশিষ্ট্যগুলো রয়েছে তা ধারণ করে সকলকে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসে অংশ নিতে হবে। সত্যিকারের একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি এই পিঠা উৎসব আয়োজনের জন্য শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।

পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক র‌্যালি বের হয়। এ ছাড়া বিকেলে ক্যাফেটেরিয়াতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়।

উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল মধুরাস্বাদ, নারকেল পুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রিবেণি, রোলপুলি, গুড়ের নাড়ু, ঝাল বড়া, রসপাকান, ক্ষীর পাটিসাপ্টা, পুষ্পমঞ্জুরি, দুধচিতই, গোলাপ পিঠা, সুন্দরী লতিকা, বিধানের ব্যান, গণিতের কারসাজি, আইনের প্যাঁচ ইত্যাদি। প্রতিটি ডিসিপ্লিন থেকে ভিন্ন ভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। আয়োজক কমিটির আহ্বায়ক মো. ফারদিন আহমেদ দিপন বলেন, সপ্তাহখানেক আগ থেকে ’২১ ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এই আয়োজন করেন।

পিঠা উৎসব উপলক্ষ্যে ক্যাম্পাস ডেকোরেশন, রাস্তায় আলপনা, স্টেজ পেইন্ট করা, স্টল নির্মাণ সব কাজই শিক্ষার্থীরা করেছেন। ছাত্রীরা রাতভর তৈরি করেছেন এসব পিঠা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট