1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো……………………………………………

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এদিকে খুলনায় বেগম ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, বৃক্ষ রোপন সহ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতা আজ ৮ আগষ্ট আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থাপিত ‘মহীয়সী বঙ্গমাতা’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,জোহর খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিল। এছাড়া বিকেল ৫.১৫ মিনিটের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ বেতার, মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছার ম্যুরালে ফুল শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দিনব্যাপী অনুষ্ঠান মালা প্রচার করে। এ ছাড়াও বাংলাদেশ বেতার খুলনার অন্যতম সংগঠন শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ বিশেষ কর্মসূচির মধ্যে দিনটি পালন করে। এ দিকে খুলনার বিভিন্ন স্থানে সামাজিক, সাহিত্য,সাংস্কৃতিক সংগঠন বিশেষ কর্যক্রমের মাধ্যমে বেগম ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত করেন। বাংলাদেশ আওয়ামীলীগ জেলা কার্যালয় সহ সকল উপজেলা অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিন টি পালন করা হয়।

 

এক অনুষ্ঠানে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী বলেছেন, খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু এবং সবশেষে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যে নারীর অবদান তিনি আর কেউ নন তিনিই আমাদের নারী জাতির অহংকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গমাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেপথ্য শক্তি,সাহস ও বিচক্ষণ পরামর্শক হয়ে তিনি জড়িয়ে ছিলেন।

 

তিনি বলেন বঙ্গমাতা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও বঙ্গবন্ধুর স্বপ্ন ও লক্ষ্য পূরণে তাঁর চিন্তা-ভাবনার সাথী হয়ে রাজনীতির মহানায়কের পাশে থেকেছেন অবিচল।তিনি সোনার বাংলা বিনির্মাণে আড়ালে অন্তরালে থেকে রেখেছেন অসামান্য অবদান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট