1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

খুলনায় আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা………………………………………………..

জীবনেও সাথী, মরণেও সাথী” “সেবা নিন, সুস্থ থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎস সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ইলাইপুর এলাকায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম এর ট্রাস্টি ও সহ-সভাপতি এবং চেয়ারম্যান কো-অর্ডিনেশন কমিটির মো:আজিম বখ্স। সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব ও মুফিদুলের নির্বাহী পরিচালক মো মাহফুজুর রহমান।

সুপ্রিম কোর্ট এর এডভোকেট মো: সফিউল আলম সুজন এর পরিচালনায় অনুষ্ঠানে ম্বাগত বক্তৃতা করেন সাবেক যুগ্ম সচিব,আঞ্জুমান মুফিদুল ইসলাম এর দাতা সদস্য ও আজিবন সদস্য আলহাজ্ব এস এম হারুনার রশিদ । বিশেষ অতিথির বক্তৃতা করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সদস্য, সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, আলহাজ্ব আ:সালাম, আলহাজ্ব মো:হানিফ মো: আসলাম হোসেন, সাবেক অতিরিক্ত যুগ্ম সচিব মো শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাজমুল হোসাইন খান, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মির্জা মো:নুরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর এজিএম আ:হালিম, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল,শাহ আব্দুল হাই, এড. নুরুজ্জামান, ডা: ফয়সাল আহমেদ, এড. আরিফ রিপন, এস এম আমজাদ হোসেন, ওহিদুল ইসলাম, আলহাজ্ব শাহাজান , আলহাজ্ব লতিফুর রহমান, মুজাফফার শেখ, ফিরোজ শেখ, হাবিবুর রহমান, মো গোলাম রসুল আসমান, রহমান মিরিধা, জাহিদুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম ঈমাম, নয়ন মিরিধা, সালমান শেখ, মনিরুজ্জামান মনি, আবুল হাসান হামিদি, হাসান গাজী, সিরাজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য সাবেক সচিব হারুনার রশিদ নিজ নামীয় ২য় তলা বাড়ি ও ৬৭ শতক জমি মুফিদুলে দান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট