1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# খান আরিফুজ্জামান (নয়ন),খুলনা প্রতিনিধি…………………………………….

খুলনার ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড হেলথকেয়ার সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। ১০ ডিসেম্বর( ২০২৩ ইং) রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌‌্যালি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের ডুমুরিয়া শাখার সভাপতি আবু বক্কার মোল্যার সভাপতিত্বে ও খান আরিফুজ্জামান নয়ন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের খুলনা বিভাগীয় তদন্ত কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।

প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক হযরত মাওলানা আব্দুল কাইউম জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন, হিউম্যান রাইটস্ ও জেলা আইনজীবি সমিতির লিগাল এডভাইজার লুবনা খানম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ- সভাপতি বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট অধ্যাপক আব্দুল কাদের খান, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, টিপনা আঙ্গারদোহা দাখিল মাদরাসার সুপার মোঃ বায়জিদ হোসেন, শোভনা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জাকির হোসেন, সংগঠনের ডুমুরিয়া শাখার সহ-সভাপতি শেখ নাজিম উদ্দীন ,সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, নিসচা ডুমুরিয়া শাখার সভাপতি খান মহিদুল ইসলাম,উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক আঃ খালেক।

সভায় আরোও উপস্থিত ছিলেন, মোঃ শুকুর আহম্মেদ,শেখ আমজাদ হোসেন, গোবিন্দ পাল, এস,কে বাপ্পি, মোঃ মোস্তাফিজুর রহমান খান, খান অলিয়ার রহমান,মোঃ আল আমিন শেখ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সবাইকে মানব অধিকারের পক্ষে কাজ করার আহবান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট