1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

খুলনায় র‍্যাব এর হাতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামানঃ র্যাব-৬ এর একটি আভিযানিক দল ২৬ জুন দুপুর ২ টা ৫০ মিনিটে কেএমপি খুলনার খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী খালিশপুর থানার মোস্তাক আহমেদ সজীব (৪০), পিতা-মনিরুল ইসলাম, এবং মোঃ রাজু শেখ (৩২), পিতা- মোঃ আবজাল শেখ কে গ্রেফতার করে।

জানা যায়, ভিকটিম একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। গ্রেফতারকৃত আসামী মোস্তাক আহমেদ সজীব সাথে শিক্ষিকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তাকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৩ জুন দুপুর অনুমানিক ১২ টার সময় খুলনা সদর থানার খানজাহান আলী রোড তারের পুকুর মোস্তফা কামাল এর বাড়ীর ৩য় তলার ছাদের উপর চিলেকোঠার রুমের ভিতর নিয়ে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে। তখন রুমের ভিতরে মোঃ রাজু শেখ প্রবেশ করে এবং মোস্তাক আহমেদ সজীব রুম থেকে বের হয়ে যায়। পরবর্তীতে মোঃ রাজু শেখ শিক্ষিকাকে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে।

উক্ত ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনার বিষয় জানতে পেরে র‌্যাব-৬, সিপিএসপি এর একটি আভিযানিক দল আসামিদের কে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামিদের কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট