1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা): খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের পিতা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে ১৮ জুলাই শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং কেএমপি সদর থানা পুলিশের যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আলিম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা এবং মীর সোহরাব হোসেনের ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, পারিবারিক কলহের জের ধরে বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমীন সীমা তাদের মেয়েকে হত্যা করেন।

ঘটনার পর নিহতের মা আরিফা ইয়াসমীন সিমাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি বাবা আলীম হোসেন আকাশ আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি আকাশকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট