1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি 

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের উদ্যোগের প্রতিবাদ এবং দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ফোরাম। বুধবার ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্য বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন করা হলেও খুলনার প্রকল্পটি বাতিলের প্রস্তাব মানুষকে ব্যাথিত করেছে। প্রয়োজনে প্রকল্পের নাম পরিবর্তন করে হলেও খুলনার শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হোক।

খুলনা নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ইসলাম, ১নং ওয়ার্ডের নগরিক ফোরাম সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, খুলনা অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব  সাইফুল ইসলাম মল্লিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসারী জাহান মঞ্জু, বনানী সুলতানা ঝুমু, সৈয়দ আলী হাফিজ, সাবির খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য অনি হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিষদের খুলনার সংগঠক কোহিনুর আক্তার কনা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট