1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার  ​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ

কুষ্টিয়ার সাংবাদিক জিয়াউল হক আর নেই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহীন আলম লিটন, কুষ্টিয়া……………………

 

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২১ জুন) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তিনি মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়ীয়া এলাকার মৃত হারেজ মণ্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জিয়াউল হকের বড় ভাই আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় জানাজা শেষে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

 

তার মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক বজ্রপাত পত্রিকার সম্পাদক সিহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক সাহেদ হোসেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক গোলাম কিবরিয়া, আমলা প্রেসক্লাবের যুগ্ম -সাধারণ সম্পাদক ও রাজশাহী হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টারের উপদেষ্টা ও পরিচালক সাংবাদিক শাহীন আলম লিটন, হোসাইন মহাম্মদ সাগর, রুবেল আহম্মেদ, জাহিদ হাসান গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।#

সান/০৪

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট