1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

কুষ্টিয়ার মিরপুরে বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আ.লীগ কর্মী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: লিটন

#শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি………………………………….

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (০৪ জুন) বিকেল ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া বেড়পাড়া এলাকার আবু মুসার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলে থাকা নিহতের প্রতিবেশী হাফিজুল ইসলাম জানান, সমাবেশ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবলু। পথে নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে কুষ্টিয়া-মেহেরপুরগামী একটি পিকাপের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। এদিকে, দূর্ঘটনার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ দলীয় নেতা কর্মীরা।#

এডিট: আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট