1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামের এক যুবককে বিদেশি পিস্তল ও ককটেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটকের সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই যুবক আহত হন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি হোসেন একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজনগর এলাকায় সম্প্রতি মাদকসেবী ও কারবারিদের উৎপাত চরম আকার ধারণ করে। এর প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। এর জের ধরে শুক্রবার রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক কেনাবেচা ও সেবনের গোপন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যান।

এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে রকি ও তার সহযোগীরা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে রকিকে বিদেশি পিস্তল ও একটি ককটেলসহ হাতেনাতে ধরে ফেলে, তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটকের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে রকি আহত হন এবং তার হাত ভেঙে যায়।

ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “স্থানীয়রা এক যুবককে বিদেশি পিস্তল ও ককটেলসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট