1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গত রাতে মিঠুন নামের এক ব্যক্তির নির্মাণাধীন সাততলা ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে উঠেন। সে সময় অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট