1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কুষ্টিয়ায়  চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত চোরের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৩৫) এক চোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে দৌলতপুর  উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর পল্লী বিদ্যুতের জেনাল অফিসের সাব-স্টেশন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু জানান, বুধবার দিবাগত রাতে অথবা বৃহস্পতিবার ভোরে সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। কিছু তার চুরি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা এসে নিহত চোরের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের  মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট