1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

কুষ্টিয়ায় চুরির অভিযোগে যুবককে নির্যাতনে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের জিকে কলোনির মোতালেবের বাড়ি থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সুরমানকে মঙ্গলবার রাত ১টার দিকে তুলে নিয়ে যায় হাকিমের লোকজন। এরপর বুধবার সন্ধ্যা পর্যন্ত হাকিমের বাড়িতে আটকে মারধর করা হয়। বুধবার সন্ধ্যা থেকে তাকে আর হাকিমের বাড়ি পাওয়া যায়নি।
নিহতের ভাতিজা সজল বলেন, কলোনির হালিম বিক্রেতা হাকিমের বাড়িতে চুরির ঘটনায় আমার চাচা সুরমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত হাকিম, তার স্ত্রী ও মেয়েকে
 আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, হাকিমের লোকজন সুরমানকে মারধর করেছে, এ ঘটনা এলাকার সবাই দেখেছে। দ্রুত হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় তিনি নিহতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।
পুলিশ সুপার জানান, এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। দোষী বাক্তিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট