1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎

কাল বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক :  ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার এ কথা জানিয়েছে।

ওয়াশিংটনে অনুষ্ঠেয় বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের সাথে শুল্ক এবং ইরানের হুমকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

খবর এএফপি’র।

সম্প্রতি দুই দেশ অত্যন্ত জটিল কিছু বিষয় মোকাবেলা করছে। যার মধ্যে রয়েছে ট্রাম্পের ইসরাইলি আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ। গাজায় যুদ্ধবিরতির বিষয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পের সাথে ‘শুল্ক আরোপ, গাজা থেকে ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা, ইসরাইল-তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই’ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই ইসরাইলি নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে।

ট্রাম্প সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের সাথে এ নিয়ে আলোচনার জন্যে নেতানিয়াহুই হবেন ওয়াশিংটন ভ্রমণকারী প্রথম বিদেশী নেতা।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহুর কাছ থেকে শীঘ্রই সফরের আশা করছেন। হয়তো এ সফর আগামী সপ্তাহেও হতে পারে বলে ট্রাম্প উল্লেখ করেছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট