1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫জন নিহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫জন নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো.ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন দেওপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাকের সাথে টঙ্গী হতে ঘোড়াশালগামী একটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সাটি রাস্তায় দাঁড়ানো একটি কভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) এর মৃত্যু হয়। স্থাণীয়রা গুরুতর আহত অবস্থায় শিবপুরের মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫) নামে এক শিশু এবং ফুলদী গ্রামের জনাব আলীর ছেলে তমিজ উদ্দিন নামে সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন এবং সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার্ড করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সিএনজি চালিত অটোরিকশার সাথে কভার্ডভ্যানের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট