1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু ও রবু শেঠ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ

কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু ও রবু শেঠ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  নিজস্ব প্রতিবেদক………………………………………………………

কবিকুঞ্জ পদক ২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতা ও ছোটকাগজ সম্পাদনার জন্য এ পদক প্রদান করা হবে। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য কবি গোলাম কিবরিয়া পিনু ও ছোটকাগজ সম্পাদনায় পুনশ্চ সম্পাদক রবু শেঠ এ পদকে ভূষিত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার আনুষ্ঠানিকভাবে পদকজয়ীদের নাম ঘোষণা করেন।

কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, আগামী ১৩ ও ১৪ অক্টোবর রাজশাহীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলায় পদকপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে উত্তরীয়, শংসাপত্র, অর্থমূল্য ও পদক তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কবি গোলাম কিবরিয়া পিনু ১৯৫৬ সালের ৩০ মার্চ গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ, ছড়া ও গবেষণামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাঁর প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে এখন সাইরেন বাজানোর সময় (১৯৮৪), সোনামুখ স্বাধীনতা (১৯৮৯), পোট্রেট কবিতা (১৯৯০), সূর্য পুড়ে গেল (১৯৯৫), কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (১৯৯৭), আমরা জোংরাখোটা (২০০১) উল্লেখযোগ্য।

কবি ও সম্পাদক রবু শেঠের জন্ম ১৯৮২ সালের ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলায়। বর্তমান বসবাস নওগাঁয়। ২০০০ সাল থেকে সম্পাদনা করছেন ছোটকাগজ পুনশ্চ। এ পর্যন্ত তার প্রকাশিত কবিতার বই: নিসর্গের ঢোল (২০০৮), ঈশ্বরের ক্যামেরা (২০১৪) ও তেজপাতার অরণ্যে (২০১৬)।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট