1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এনআইডি পরিষেবা নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে বাঘায় মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনআইডি পরিষেবা নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে বাঘায় মানববন্ধন 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র  (এনআইডি) পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এর সামনে কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজন করে।

উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম বলেন, ২০০৭-২০০৮ সালে সশস্ত্র বাহিনির সহযোগিতায় বাংলাদেশ নির্বাচন কমিশন ৮ কোটি ১০ লাখ নাগরিকের ড্রেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক সুবিশাল ভোটার ডাটাবেজ তৈরী করে। যা পৃথিবীর ইতিহাসে অন্যন্য এক নজির।

ইউএনডিপির সমিক্ষা অনুসারে ভোটারদের এই ডাটা ৯৯.৭ শতাংশ সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এই (এনআইডি) সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে অন্য সংস্থায় নেওয়ার ষড়য়ন্ত্র চলছে। এতে এই সেবা নিরাপত্তা ঝুকিতে পড়বে ডাটা ডুপ্লিকেশন ও ডাটাবেজ ম্যানুপুলেশন হওয়ার অশঙ্কা রয়েছে। ডাটাবেজ সুরক্ষার স্বার্থে (এনআইডি) সেবা নির্বাচন কমিশনে রাখার দাবি তাদের। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,  সহকারি প্রোগ্রাম অফিসার ও ডাটা এন্টি অফিসারসহ  সংশ্লিষ্টরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট