
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি উদ্যান চত্বরে একটি কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন একটি রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন একটি কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।
মো. রুহুল আমিন (মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড)
ড. মো. আবুল হোসেন (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী)
সোহেল রানা (সচিব, রাজশাহী সিটি কর্পোরেশন)
ড. ফরহাদ উদ্দিন (ভেটেরিনারি সার্জন, রাসিক)
সেলিম রেজা রঞ্জু (উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, রাসিক)

এছাড়াও পানি উন্নয়ন বোর্ড ও রাজশাহী সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।#